Arrow’s Impossibility Theorem: কেন নিখুঁত গণতন্ত্র গাণিতিকভাবে অসম্ভব

সাল ১৯৪৯। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। শীতের এক সন্ধ্যায় তখনকার তরুণ অর্থনীতিবিদ Kenneth Arrow নিজের গবেষণাগারে বসে একটি জটিল সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার খেয়াল নেই কিছুতেই। হাতে কলম, সামনে কাগজ আর মাথায় একটাই প্রশ্ন — গণতন্ত্র  কি আসলেই একটা সফল শাসনব্যবস্থা?

দিনের পর দিন তিনি অঙ্ক কষছেন। ভোটিং সিস্টেম, সামাজিক পছন্দ , ন্যায্যতার শর্ত (fairness conditions) — সব মিলিয়ে একটা গাণিতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন। তার লক্ষ্য সহজ কিন্তু গভীর: ব্যক্তিগত পছন্দ থেকে সামাজিক সিদ্ধান্তে যাওয়ার একটা “নিখুঁত” উপায় খুঁজে বের করা।

অবশেষে ১৯৫০ সালের এক রাতে, কাগজে-কলমে ঝড় তোলার পর তিনি থামলেন। কলমটা রেখে জানালার দিকে তাকালেন। আকাশে তারা ফুটে উঠেছে। কিন্তু তার চোখে যে উত্তর ভেসে উঠল, সেটা তাকে হতবাক করে দিল।

না, নিখুঁত গণতন্ত্র সম্ভব নয়। গাণিতিকভাবে অসম্ভব।

Arrow’s Impossibility Theorem: গণতন্ত্রের গাণিতিক সমস্যা

১৯৫১ সালে প্রকাশিত তার গবেষণাপত্র “Social Choice and Individual Values” পুরো রাজনৈতিক অর্থনীতির জগতকে নাড়িয়ে দিল। এই কাজের জন্য ১৯৭২ সালে তিনি নোবেল পুরস্কার  পান। আর তার সেই আবিষ্কারকে আজ আমরা চিনি Arrow’s Impossibility Theorem নামে।

Arrow কী প্রমাণ করলেন? গণতন্ত্রের গাণিতিক দুর্বলতা

Arrow মূলত তার এই তত্ত্বের (theorem) মাধ্যমে গণতন্ত্রে ভোট দেওয়ার সমস্যাকে দেখিয়েছিলেন।

ধরা যাক, একটি সমাজে কয়েকজন মানুষ আছে। সবাই তাদের নিজের মতো করে পছন্দ করে। কেউ চায় A, কেউ চায় B, কেউ চায় C। আমরা স্বাভাবিকভাবে ভাবি, এই ব্যক্তিগত পছন্দগুলো একত্র করলেই একটি “সঠিক” সামাজিক সিদ্ধান্ত বের হয়ে আসবে। নির্বাচন করলেই জনগণের ইচ্ছা স্পষ্ট হয়ে যাবে।

কিন্তু Arrow গাণিতিকভাবে প্রমাণ করলেন: এটি আসলে সম্ভব নয়।

তিনি দেখালেন যে, যদি তিন বা তার বেশি বিকল্প থাকে, তাহলে এমন কোনো ভোটিং সিস্টেম নেই যা একইসাথে নিচের চারটি ন্যায্য শর্ত (fairness conditions) পূরণ করতে পারে:

গণতন্ত্রের চারটি ন্যায্য শর্ত

১. অবাধ পছন্দের স্বাধীনতা : প্রতিটি ভোটার যেকোনো ক্রমে পছন্দ সাজাতে পারবে।

২. সর্বসম্মত পছন্দের সম্মান : যদি সবাই A-কে B-এর চেয়ে ভালো মনে করে, তাহলে সামাজিক সিদ্ধান্তেও A-ই হবে।

৩. অপ্রাসঙ্গিক বিকল্প থেকে স্বাধীনতা : A এবং B-এর মধ্যে পছন্দ শুধুমাত্র এই দুটোর তুলনার ওপর নির্ভর করবে, তৃতীয় কোনো বিকল্প C-এর ওপর নয়।

৪. একনায়কতন্ত্র নয় (Non-Dictatorship): এমন কোনো একজন ব্যক্তি থাকবে না যার পছন্দই সবসময় সামাজিক সিদ্ধান্ত হবে।

Arrow প্রমাণ করলেন: এই চারটি শর্ত একসাথে মেনে চলা গাণিতিকভাবে অসম্ভব।

কিন্তু দুটি বিকল্প হলে ভিন্ন গল্প

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করার মতো। Arrow মূলত তিন বা তার বেশি বিকল্পের (three or more alternatives) ক্ষেত্রে এই সমস্যা দেখিয়েছিলেন।

যদি শুধু দুটি বিকল্প থাকে — হ্যাঁ বা না, A অথবা B — তাহলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোট  বেশ ভালোভাবেই কাজ করে। এটি Arrow-এর সব শর্ত পূরণ করতে পারে।

কিন্তু বাস্তব জীবনে আমরা কি শুধু দুটি বিকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকি? একটি দেশ চালানো, নীতি ঠিক করা, সম্পদ বণ্টন করা — এসব ক্ষেত্রে তো অসংখ্য বিকল্প থাকে। ঠিক এখানেই সমস্যা শুরু হয়। ঠিক এখানেই গণতন্ত্র তার গাণিতিক সীমাবদ্ধতার (mathematical limitation) মুখোমুখি হয়।

Arrow’s Impossibility Theorem দেখায় যে নিখুঁত গণতন্ত্র গাণিতিকভাবে সম্ভব নয়।

Condorcet Paradox: চক্রাকার দ্বন্দ্ব

১৮ শতকের ফরাসি গণিতবিদ Marquis de Condorcet আরও আগে একটা চমকপ্রদ সমস্যা দেখিয়েছিলেন। ধরুন তিনজন ভোটার এবং তিনটি বিকল্প:

ভোটার ১: A > B > C পছন্দ করে

ভোটার ২: B > C > A পছন্দ করে

ভোটার ৩: C > A > B পছন্দ করে

এখন জোড়ায় জোড়ায় ভোট করালে কী হবে?

A vs B: A জিতবে (ভোটার ১ ও ৩ = ২-১)

B vs C: B জিতবে (ভোটার ১ ও ২ = ২-১)

C vs A: C জিতবে (ভোটার ২ ও ৩ = ২-১)

মানে, A বেটার B-এর চেয়ে, B বেটার C-এর চেয়ে, কিন্তু C বেটার A-এর চেয়ে! একটা চক্র  তৈরি হয়ে গেল। কোনো স্পষ্ট বিজয়ী নেই।

এটাই Condorcet Paradox। আর Arrow এই ধারণাকে আরও গভীরে নিয়ে গিয়ে প্রমাণ করলেন: এই সমস্যা এড়ানোর কোনো নিখুঁত উপায় নেই।

প্রাচীন এথেন্স: প্রথম গণতন্ত্র এবং তার ট্র্যাজেডি

গণতন্ত্রের গাণিতিক অসম্ভাব্যতা শুধু তত্ত্বের কথা নয়। ইতিহাসও এর প্রমাণ দেয়।

খ্রিস্টপূর্ব ৫০৮ সালে প্রাচীন গ্রিসের এথেন্স শহরে মানব সভ্যতার প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্লিসথেনিস নামের এক সংস্কারক একটি বৈপ্লবিক ব্যবস্থা চালু করলেন — জনগণের শাসন (rule by the people)। রাজা বা অভিজাতদের হাতে নয়, সাধারণ নাগরিকদের  হাতে ক্ষমতা।

প্রায় ২০০ বছর এথেন্সে-এ এই গণতন্ত্র টিকে ছিল। পেরিক্লিসএর সময়ে (৪৬১-৪২৯ খ্রিস্টপূর্ব) এটি তার স্বর্ণযুগ  দেখেছিল। দর্শন , শিল্পকলা , বিজ্ঞান  — সব ক্ষেত্রে এথেন্স ছিল এক উজ্জ্বল আলোকবর্তিকা।

কিন্তু খ্রিস্টপূর্ব ৩২২ সালে ম্যাসেডোনিয়া রাজ্যের কাছে পরাজয়ের মধ্য দিয়ে এথেন্সের গণতন্ত্র শেষ হয়ে যায়। কেন? কী ভুল হয়েছিল?

এথেন্সের গণতন্ত্র ব্যর্থ হওয়ার জন্য  পাঁচটি মূল কারণ ধরা হয় বিশেষজ্ঞদের মতে। 

১. নিয়ন্ত্রন না থাকা:- 

এথেন্সের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতাই ছিল একমাত্র আইন। কোনো সংবিধান, কোনো স্বাধীন বিচার ব্যবস্থা, কোনো মানবাধিকার সুরক্ষা — কিছুই ছিল না।

ফলে যেটা হলো: জনতার শাসন সহজেই আবেগতাড়িত এবং অন্যায্য সিদ্ধান্ত নিতে পারত।

সবচেয়ে বিখ্যাত উদাহরণ? মহান দার্শনিক সক্রেটিসর বিচার (খ্রিস্টপূর্ব ৩৯৯)

সক্রেটিসকে অভিযুক্ত করা হলো  সে যুবকদের ভুলপথে নিচ্ছে  এবং ধর্মঅবমাননার (দেবতাদের অপমান) অপরাধে। ৫০০ জনের একটি জুরি ভোট দিল। ২৮০-২২০ ভোটে তাকে দোষী  সাব্যস্ত করা হলো এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো।

একজন নিরপরাধ মানুষকে গণতান্ত্রিকভাবেই হত্যা করা হলো। এটাই ছিল এথেন্সের গণতন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি — সংখ্যাগরিষ্ঠতা যখন সত্যকে, ন্যায়কে পদদলিত করে।

২. দীর্ঘ যুদ্ধের চাপ: Peloponnesian War

খ্রিস্টপূর্ব ৪৩১ থেকে ৪০৪ — পুরো ২৭ বছর এথেন্স  যুদ্ধ করল স্পার্টাদের বিরুদ্ধে। অর্থনৈতিক ধ্বংস, সামাজিক বিভাজন, ধনী-গরিবের দ্বন্দ্ব— সব মিলিয়ে গণতন্ত্র দুর্বল হতে থাকল। ফলে যে গনতন্ত্রের জন্য এথেন্স বিখ্যাত হয়ে উঠেছিল সেটি ক্রমেই তার কার্যকারিতা হারাতে চললো

৩. অভিজাতদের ষড়যন্ত্র:

৪১১ এবং ৪০৪ খ্রিস্টপূর্বে — ধনী অভিজাতরা যাদের  oligarchs বলা হয়, গণতন্ত্র উৎখাত করে ক্ষমতা দখল করল। বিশেষত ৪০৪-এর “Thirty Tyrants” শাসন ছিল ভয়াবহ — ১,৫০০ নাগরিককে হত্যা করা হয়েছিল।

৪. অন্তর্ভুক্তিহীনতা:-

এথেন্সের “গণতন্ত্র” আসলে ছিল শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকদের জন্য। মহিলারা, দাসরা, বিদেশি বাসিন্দারা — কেউই ভোট দিতে পারত না। মোট জনসংখ্যার মাত্র ৩০% ছিল ভোটার।

একটা গণতন্ত্র যা ৭০% মানুষকে বাদ দেয় — সেটা কতদিন টিকবে?

৫. অর্থনৈতিক পতন

৪র্থ শতকে এথেন্স  তার সাম্রাজ্য হারাল, বাণিজ্য পথ হারাল। অর্থনৈতিক অসমতা বাড়তে থাকল। দরিদ্ররা হতাশ, ধনীরা স্বৈরাচারের  দিকে ঝুঁকল।

অবশেষে ৩২২ খ্রিস্টপূর্বে Macedonia-র কাছে পরাজয়ের পর গণতন্ত্র শেষ হয়ে গেল। তার জায়গায় এলো অলিগার্কি  — শুধু ধনীদের শাসন।

Athens থেকে শিক্ষা

Athens আমাদের দেখাল: গণতন্ত্র মানে শুধু ভোটদান নয়। প্রয়োজন:

শক্তিশালী প্রতিষ্ঠান 

সংখ্যালঘু সুরক্ষা 

সবার অন্তর্ভুক্তি 

আইনের শাসন 

অর্থনৈতিক স্থিতিশীলতা 

এগুলো ছাড়া গণতন্ত্র শুধু একটা ফাঁকা শব্দ।

তাহলে গণতন্ত্র কীভাবে কাজ করে? এবং কেন এখনও “সেরা”?

Arrow প্রমাণ করলেন গণতন্ত্র নিখুঁত নয়। এথেন্স  দেখাল এটা ব্যর্থ হতে পারে। তাহলে কেন আজও আমরা বলি গণতন্ত্র সেরা ব্যবস্থা?

উইনস্টন চার্চিল-এর বিখ্যাত উক্তি:

“গণতন্ত্র হচ্ছে সবচেয়ে খারাপ শাসনব্যবস্থা, অন্য সব ব্যবস্থা বাদ দিলে।”

মানে হলো: গণতন্ত্র অনেক সমস্যাযুক্ত, কিন্তু বাকিগুলো আরও খারাপ।

গণতন্ত্রের শক্তি: যা স্বৈরাচারে নেই

১. জবাবদিহিতা: গণতন্ত্রে খারাপ নেতাকে পরবর্তী নির্বাচনে সরানো যায়। স্বৈরাচারে? একবার ক্ষমতায় এলে মৃত্যু বা অভ্যুত্থান  ছাড়া যায় না।

২. শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর:- গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয়। স্বৈরাচারে ক্ষমতা বদল মানে প্রায়ই গৃহযুদ্ধ। 

৩. মানবাধিকার: গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা , সংবাদপত্রের স্বাধীনতা থাকে। Freedom House-এর ডেটা দেখায়: শীর্ষ ১০ মুক্ত দেশ — সবই গণতন্ত্র। সবচেয়ে কম মুক্ত? সবই স্বৈরাচার।

৪. উন্নয়ন ও জীবনমান : UNDP-র Human Development Index (HDI) অনুযায়ী শীর্ষ ২৫ দেশের ২৪টিই গণতন্ত্র। সেদেশের জীবনযাত্রার মান, আইনের শাসন থেকে শুরু করে সবকিছু নিউট্রাল।

৫. উদ্ভাবনী ক্ষমতা : নোবেল পুরস্কারের ৯৫%+ গণতান্ত্রিক দেশ থেকে আসে। মুক্ত সমাজ উদ্ভাবনে এগিয়ে।

গনতন্ত্রহীন দেশ৷ কতটুকু সফল? 

কিছু দেশ যারা গণতন্ত্র ছাড়াই চলছে

কিন্তু সত্যি বলতে, গণতন্ত্র ছাড়াও কিছু দেশ বেশ “সফল”। অন্তত অর্থনৈতিকভাবে।

China: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি । ১৯৮০ থেকে ২০২০ পর্যন্ত গড়ে ৯.৫% বৃদ্ধি । ৮০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। কিন্তু — মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা নেই, Uyghur মুসলিমদের ওপর নির্যাতন। এসবের কারনে অনেকে চায়নাকে অপছন্দ করেন

Singapore: উচ্চ জীবনমান, উন্নত অর্থনীতি, কম দুর্নীতি। কিন্তু — সীমিত রাজনৈতিক স্বাধীনতা, একটি দলের আধিপত্য, কঠোর নিয়ন্ত্রণ। এসবের কারনে সিঙ্গাপুরেও অনেক দুর্বলতা আছে। 

Rwanda: দ্রুত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর । কিন্তু — Paul Kagame-এর authoritarian শাসন, বিরোধীদের দমন। 

UAE, Qatar: তেল সম্পদে ধনী, উচ্চ মাথাপিছু আয়, বিলাসবহুল জীবন, সব মিলিয়ে UAE বা কাতার মানুষের মনে সবচেয়ে বড় স্বর্গের ছবি এনে দেয় । কিন্তু — কোনো নির্বাচন নেই, রাজতন্ত্র , শ্রমিকদের অধিকার সীমিত।৷ 

এরা দেখায়: স্বৈরাচার কখনো কখনো দ্রুত উন্নয়ন  আনতে পারে। বিশেষত যদি:

শক্তিশালী নেতৃত্ব থাকে

দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায়

জনগণের চাপ ছাড়াই কঠিন সিদ্ধান্ত নেওয়া যায়

কিন্তু সমস্যা কী? যখন নেতা খারাপ হয়, তখন দুর্যোগ  অনিবার্য। North Korea, Venezuela, Zimbabwe — স্বৈরাচারী নেতাদের কারণে প্রায় শেষের পথে।  গত ১৭ বছর বাংলাদেশও তার বাইরে ছিল নাৃ আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনার সরকার গনতন্ত্রের বুলি আওড়িয়ে নিজেকে স্বৈরাচার করে তুলেছিল। এবং কিভাবে সে বাংলাদেশকে একপ্রকার পুঙ্গ করে রেখেছিল । গণতন্ত্রে খারাপ নেতাকে বদলানো যায়। স্বৈরাচারে? অসম্ভব।

গণতন্ত্র আসলেই দরকার কি না? কীভাবে পরিমাপযোগ্য?

এখন আসল প্রশ্ন: গণতন্ত্র কি সত্যিই “প্রয়োজনীয়”? নাকি এটা শুধু পশ্চিমা ধারণা যা সবার জন্য কাজ করে না?

এই প্রশ্নের উত্তর নির্ভর করে আমরা কীভাবে “সফলতা” মাপছি তার ওপর।

পরিমাপের মাপকাঠি:

১. মানবাধিকার ও স্বাধীনতা :

Freedom House Score অনু্যায়ী  গণতন্ত্র গড়ে পায় ৮০+/১০০, যেখানে স্বৈরাচার পায় ২০-৩০

Reporters Without Borders Press Freedom Index: গণতন্ত্র শীর্ষে অবস্থান করে

২. জীবনমান :

Human Development Index: শীর্ষ ২০-এ ১৯টি গণতন্ত্র

World Happiness Report: শীর্ষ ১০ সবই গণতন্ত্র

৩. অর্থনৈতিক উন্নয়ন :

দীর্ঘমেয়াদে গণতন্ত্র বেশি স্থিতিশীল

স্বৈরাচার কখনো দ্রুত, কিন্তু টেকসই নয়

৪. দুর্নীতি:

Transparency International: কম দুর্নীতির শীর্ষ দেশ — প্রায় সবই গণতন্ত্র

৫. শান্তি ও স্থিতিশীলতা :

Polity Project Data: পরিপক্ক গণতন্ত্রে  কখনো গৃহযুদ্ধ হয় না

Democratic Peace Theory: অনুযায়ী  দুই গণতন্ত্র দেশ  কখনো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে না

নোবেল বিজয়ী Amartya Sen-এর গবেষণা: কোনো কার্যকর গণতন্ত্রে কখনো দুর্ভিক্ষ হয়নি। কেন? কারণ মুক্ত সংবাদমাধ্যম সমস্যা তুলে ধরে, নির্বাচন ব্যর্থতার শাস্তি দেয়। 

তাহলে উত্তর কী?

গণতন্ত্র নিখুঁত নয়। Arrow প্রমাণ করেছেন গাণিতিকভাবে নিখুঁত হওয়া অসম্ভব। Athens দেখিয়েছে এটা ভেঙে পড়তে পারে।

কিন্তু তারপরও, দীর্ঘমেয়াদে  গণতন্ত্রই সবচেয়ে নিরাপদ, মানবিক, টেকসই ব্যবস্থা। কারণ:

ভুল সংশোধন করা যায় 

জনগণের কণ্ঠস্বর থাকে 

শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব 

স্বৈরাচার কখনো কখনো দ্রুত ফলাফল দিতে পারে। কিন্তু যখন ভুল হয়, বিপর্যয় অনিবার্য। আর সবচেয়ে বড় কথা: মানুষের মর্যাদা গণতন্ত্রেই সবচেয়ে বেশি সুরক্ষিত।

শেষ কথা: অসম্পূর্ণ কিন্তু অপরিহার্য

১৯৫০ সালের সেই রাতে Kenneth Arrow যখন তার কাগজ-কলম নামিয়ে জানালার বাইরে তাকিয়েছিলেন, তিনি হয়তো একটু হতাশ হয়েছিলেন। তার গাণিতিক প্রমাণ দেখাচ্ছিল: নিখুঁত গণতন্ত্র অসম্ভব।

কিন্তু এই “অসম্ভাব্যতা” গণতন্ত্রকে অপ্রয়োজনীয় করে না। বরং এটা আমাদের মনে করিয়ে দেয়: গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া  একটা চূড়ান্ত সমাধান নয়।

Athens-এর পতন আমাদের শেখায়: শুধু ভোটদান যথেষ্ট নয়। প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা।

আর Churchill-এর কথা মনে রাখতে হবে: হ্যাঁ, গণতন্ত্র সমস্যাযুক্ত। কিন্তু বাকি সব ব্যবস্থা আরও খারাপ।

অন্ধকার রাতে আকাশের তারার মতো — গণতন্ত্র নিখুঁত আলো নয়, কিন্তু পথ দেখানোর জন্য যথেষ্ট।

Previous Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *