10:14:18 AMBST

think, observe, reflect

Research & Analysis

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ: বাংলাদেশের কৌশলগত অবস্থান

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ মুনাফা বনাম মানুষের বাস্তবতা
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ মুনাফা বনাম মানুষের বাস্তবতা
Share
Share

দক্ষিণ এশিয়াকে আমরা প্রায়ই একটি “উদীয়মান অঞ্চল” হিসেবে দেখি — দ্রুত প্রবৃদ্ধি, তরুণ জনগোষ্ঠী, আর সম্ভাবনার এক বিশাল বাজার। কিন্তু এই বর্ণনার নিচে যা চাপা পড়ে থাকে, সেটা অনেক বেশি জটিল। আসলে এটি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ— যেখানে দেশগুলো শুধু বাজার নয়, একে অপরের দুর্বলতাকে কাজে লাগানোর সুযোগ খুঁজছে। World Bank-এর সাম্প্রতিক South Asia Development Update (এপ্রিল ২০২৫) বলছে, অঞ্চলটির GDP প্রবৃদ্ধি ২০২৫ সালে ৬.৬% হবে — সংখ্যাটা চমৎকার শোনায়, তাই না? কিন্তু প্রবৃদ্ধির হার দিয়ে প্রকৃত শক্তি মাপা যায় না। আসল প্রশ্ন হলো: চাপের মুখে কে টিকে থাকতে পারবে, আর কে ভেঙে পড়বে?

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ: তিনটি ভূমিকা, তিনটি বাস্তবতা

এই প্রশ্নের উত্তর দিতে হলে অঞ্চলটাকে তিনটি স্তরে ভাগ করে দেখা দরকার। আমরা এ ৩টার উত্তর খুঁজবো। 

ভারত এই অঞ্চলের নিরঙ্কুশ অর্থনৈতিক নোঙর। আঞ্চলিক GDP-র প্রায় ৮০ শতাংশ তার। ২০২৫ সালে IMF-এর হিসাব  অনুযায়ী ভারতের ৬.৬% প্রবৃদ্ধি, আর World Bank বলছে FY২০২৫-২৬-এ ৭.৬%। শুধু তাই নয় — ভারত এই বছরই জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। কিন্তু ভারতের প্রভাব শুধু বাজারের আকারে নয়। ট্রানজিট অ্যাক্সেস, পানি বণ্টন, ঋণ — এই সবকিছু ভারত প্রতিবেশীদের সাথে সম্পর্কে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটাকে ভদ্রতার সাথে “আঞ্চলিক নেতৃত্ব” বলা যায়। বাস্তবে এটা আঞ্চলিক আধিপত্য।

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ প্রবৃদ্ধির আড়ালে লুকানো ভঙ্গুরতা

তারপর আছে দ্বিতীয় স্তর — বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। এরা “ঝুঁকিপূর্ণ ভারসাম্যকারী।” অর্থাৎ এরা রপ্তানি বা ঋণনির্ভর, IMF-এর শর্তের মুখে দাঁড়ানো, মুদ্রামানের চাপে জর্জরিত। ২০২২ সালের পর থেকে এই তিনটি দেশেই বেশ বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে — সরাসরি অর্থনৈতিক সংকটের কারণে। শ্রীলঙ্কা ও বাংলাদেশে বিপ্লবের কারণে সরকার পতন হয়েছে, পাকিস্তান ২৫ বার IMF কর্মসূচিতে এসেছে, যা বিশ্বরেকর্ড। শ্রীলঙ্কা ২০২২ সালে সার্বভৌম ঋণখেলাপি হয়েছিল। বাংলাদেশ এই তালিকায় তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে — কিন্তু “তুলনামূলকভাবে” কথাটা এখানে বেশ ভারী।

তৃতীয় স্তরে নেপাল, ভুটান, মালদ্বীপ। ছোট অর্থনীতি, ভারত-চীন প্রতিযোগিতার সরাসরি শিকার। মালদ্বীপ এখন Fitch-এর CC রেটিং-এ — অর্থাৎ প্রায় ডিফল্টের দরজায়। চীনের ঋণ সেখানে মোট বৈদেশিক ঋণের প্রায় ৪০ শতাংশের বেশি।

অর্থনৈতিক অস্ত্রগুলো কী?

এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র নেই। অস্ত্র হলো ঋণ, পানি, বাণিজ্য পথ, রেমিট্যান্স।

পানির কথাই ধরা যাক। ভারত পানির বিষয়ে বাংলাদেশের সাথেই সবচেয়ে কঠিন রাজনীতি করে। বাংলাদেশের সাথে ৫৪টি অভিন্ন নদী ভাগ করে, এবং প্রায় সব নদীতেই ভারত উজান দেশ। ফারাক্কা বাঁধ এখানে একটা কঠিন অবস্থানে থাকে। প্রতিবছর বর্ষা মৌসুমে তারা পানির বাঁধ ছেড়ে দেয়। ২০২৪ সালেও সেম কাজ করেছিল। ফলে বাংলাদেশের নিচু অঞ্চলগুলো ব্যাপক বন্যার সম্মুখীন হয়। এ বাঁধ ১৯৭৫ সাল থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। এছাড়াও ১৯৯৬ সালের গঙ্গা পানিচুক্তি ডিসেম্বর ২০২৬-এ মেয়াদ শেষ হবে — এবং এই চুক্তির নবায়ন এখন সরাসরি ভূরাজনৈতিক দরকষাকষির বিষয় হয়ে উঠেছে। তিস্তা চুক্তি ১৫ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে। চীন সেখানে ১০০ কোটি ডলারের বিকল্প প্রকল্প অফার করেছে।

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক যুদ্ধ আঞ্চলিক শক্তির ভারসাম্য ও ভারতের প্রভাব

ঋণের কথায় আসি। World Bank-এর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় চীনের ঋণের পরিমাণ প্রায় ৪৮ বিলিয়ন ডলারà