সাম্প্রতিক সময়ে টেক দুনিয়াতে বেশ বড়সড় একটা ঝড় যাচ্ছে। আর সেটা হল NVIDIA company CEO Jensen Huang এর পদত্যাগ । দেখতে সাদ্দারন মনে হলেও আসলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ AI চিপ কোম্পানির শীর্ষ পদে এই আকস্মিক পরিবর্তন ঘটেছে এমন এক সময়ে, যখন AI চিপ নিয়ে আমেরিকা ও চীনের প্রতিযোগিতা সবচেয়ে তীব্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি যে নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন, তিনি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি।
এখন বিষয়টি বুজতে হলে আপনাকে আগে কিছু জিনিশ মাথার ভিতর রাখতে হবে, NVIDIA কোন ছোটখাট কোম্পানি নয়, আবার তাদের করা চিপও ফেলনা জিনিশ নয়। কেন আমেরিকা মনে করতছে এর পিছনে চীন জরিত, আবার চীন কি বলছে এ বিসয়ে, সব কিছু নিয়ে আজকে আমাদের এ প্রতিবেদন। চায়না-আমেরিকা চিপ যুদ্ধ ২০২৬
সূচিপত্র
NVIDIA ঘটনা এবং চীন বিষয়ে অভিযোগ।
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার কয়েক দিনের মাথায় তিনি সরে দাঁড়ান। ততদিনে খবর বেরিয়ে গেছে যে সম্পর্কে জড়িত এক নারীকে মার্কিন কর্মকর্তারা চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছেন।
আপাতত হাল ধরেছেন CFO Colette Kress, অন্তর্বর্তীকালীন CEO হিসেবে। বোর্ড স্থায়ী কাউকে খুঁজছে, আর Harvey C. Jones হয়েছেন কোম্পানির ইতিহাসে প্রথম আলাদা চেয়ার । ঘটনার শুরু অবশ্য তার আগের রবিবার, যখন Huang স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা মেনে নিয়ে পরিবারের কাছে ক্ষমা চান । NBC News লিখেছে, সম্পর্ক একটা না, একাধিক। একটায় জড়িয়ে আছেন চীনের সন্দেহভাজন এক এজেন্ট, আরেকটায় তাঁর অধীনস্থ এক নির্বাহী ।
নিরাপত্তার প্রশ্নটা তুলেছে New York Times। নাম না জানানো সূত্রের বরাতে পত্রিকাটি লিখেছে, Singapore-এর ক্লাউড কোম্পানি Megaspeed-এর নির্বাহী Alice Huang (আরেক নাম Huang Le; Jensen Huang-এর আত্মীয় নন) চীনা গোয়েন্দাদের সাহায্য করছেন বলে সন্দেহ আছে। দাবিটা এখনো নিশ্চিত হয়নি । NVIDIA উল্টো জোর দিয়ে বলছে, Megaspeed চিপ পাচার করেছে বলে আগে যে অভিযোগ উঠেছিল, তদন্তে তা ধোপে টেকেনি । Megaspeed-এর দাবিও একই: মার্কিন ও মালয়েশিয়ান কর্তৃপক্ষ সরেজমিনে দেখে কোনো লঙ্ঘন পায়নি ।
তবু প্রশ্নটা থামেনি। কোনো বিদেশি গোয়েন্দা অপারেশন Huang-কে নিশানা করেছিল কিনা, NVIDIA নিজেই এখন সেটা খতিয়ে দেখছে । আর Tom’s Hardware-এর খবর অনুযায়ী তাঁকে কংগ্রেসে ডাকা হয়েছে ।
চিপ কেন গুরুত্বপূর্ণ ?
AI মডেল ট্রেন করতে আর চালাতে অনেকগুলো হিসাব একসঙ্গে করতে হয়। GPU বা AI অ্যাক্সিলারেটর এই কাজটা সবচেয়ে ভালো পারে। ার এ বাজারে NVIDIA অনেক এগিয়ে। একটি বাজার-গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে ২০২৫ সালে বিশ্বের AI অ্যাক্সিলারেটর বাজারের ৫৪%-এর বেশি ছিল NVIDIA-র। শুধু ডেটা সেন্টার খাত থেকেই NVIDIA-র FY2026-এর আয় ছিল প্রায় $193.7 বিলিয়ন।

তবে NVIDIA-র আসল শক্তি শুধু চিপ না। এর CUDA সফটওয়্যার প্ল্যাটফর্মে বিশ্বের প্রায় সব AI ডেভেলপার কাজ শিখেছেন, তাই অন্য চিপে সরে যাওয়া তাঁদের জন্য কঠিন। চিপ তৈরির সাপ্লাই চেইনও কয়েকটি দেশে আটকে আছে: ডিজাইন হয় আমেরিকায়, উন্নত চিপ বানায় তাইওয়ানের TSMC, আর সবচেয়ে উন্নত চিপ বানানোর EUV মেশিন তৈরি করে শুধু নেদারল্যান্ডসের ASML। আমেরিকা ঠিক এই দুর্বল জায়গাগুলোকেই চীনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবং চীনকে থামাতে চাইছে
তবে, চীন যে কাজটা করছে তা হল স্বনিভরতা হওয়া। আর তার জন্য তারা নিজেরা চিপ উৎপাদন শুরু করেছে। সেটা কিভাবে, আমরা জানার চেষ্টা করবো’
আমেরিকা কিভাবে চীনকে থামাচ্ছে?
প্রথমত, আমেরিকা কেন চীনকে চিপ পেতে দিচ্ছে না এর সবচেয়ে বড় কারন হল আমেরিকা মনে করে, চীন চিপ দিয়ে উন্নত এবুং আধুনিক AI বানাতে পারবে। এবং সবচেয়ে বড় ভয় হল চীন সামরিক ভাবে সক্ষমতা লাভ করবে যা আমেরিকা চাচ্ছে না। আমেরিকার কৌশলের মূল লক্ষ্য তিনটা: চীন যেন সবচেয়ে উন্নত AI চিপ কিনতে না পারে, নিজে বানানোর যন্ত্রও যেন না পায়, আর চীনের নিজের বানানো চিপও যেন বিদেশে না ছড়ায়। তবে ২০২৫ সাল থেকে নীতিতে স্পষ্ট দোদুল্যমানতা দেখা যাচ্ছে: একবার নিষেধাজ্ঞা, আরেকবার রাজস্বের ভাগ নিয়ে বিক্রির অনুমতি। আমরা একটা টেবিল আপনাদের সামনে দেখাব যার মাধ্যমে আপনারা বুজতে পারবেন আমেরিকা আসলে ঠিক কি করছে।
| সময় | পদক্ষেপ | উদ্দেশ্য বা প্রভাব |
| ২০১৯ | Huawei-কে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় (Entity List) রাখা হয় | মার্কিন প্রযুক্তি পাওয়া কঠিন হয়ে যায় |
| অক্টো ২০২২ | উন্নত AI চিপ আর চিপ তৈরির যন্ত্র রপ্তানিতে বিস্তৃত নিয়ন্ত্রণ | চিপ যুদ্ধের আনুষ্ঠানিক শুরু |
| অক্টো ২০২৩ | নিয়ম আরও কড়া করা হয়; চীনের জন্য বানানো ‘হালকা’ চিপগুলোও (A800/H800) বন্ধ [S] | নিয়মের ফাঁক বন্ধ করা |
| এপ্রিল ২০২৫ | H20 চিপের জন্যও লাইসেন্স বাধ্যতামূলক; NVIDIA-কে $4.5 বিলিয়ন ইনভেন্টরি লোকসান দেখাতে হয় | চীনে NVIDIA-র বিক্রি প্রায় বন্ধ |
| মে ২০২৫ | বাইডেন আমলের AI Diffusion Rule বাতিল। সঙ্গে ঘোষণা: বিশ্বের যেকোনো জায়গায় Huawei Ascend চিপ ব্যবহার করলে মার্কিন রপ্তানি নিয়ম লঙ্ঘন হবে | চীনা চিপের বিদেশি বাজার আটকানো |
| আগস্ট ২০২৫ | সরকারকে আয়ের ১৫% দেওয়ার শর্তে H20 বিক্রির অনুমতি | ‘লেনদেনভিত্তিক’ নীতির শুরু |
| ৮ ডিসে ২০২৫ | ২৫% অর্থ সরকারকে দেওয়ার শর্তে H200 বিক্রির অনুমতি; সবচেয়ে উন্নত Blackwell ও Rubin নিষিদ্ধই থাকে। | নিয়ন্ত্রণের পাশাপাশি আয়ও করা |
[S] = মার্কিন বাণিজ্য বিভাগের (BIS) সরকারি ঘোষণা; সর্বজনবিদিত সরকারি রেকর্ড।

নীতির দ্বন্দ্ব
একদিকে আমেরিকা বলছে উন্নত চিপ চীনের সামরিক শক্তি বাড়াবে। অন্যদিকে H20 আর H200 বিক্রির অনুমতি দিচ্ছে, বদলে আয়ের একটা অংশ নিচ্ছে। সমালোচকদের মতে এতে নিয়ন্ত্রণের নৈতিক ভিত্তি দুর্বল হয়। সমর্থকদের যুক্তি হলো, পুরনো প্রজন্মের চিপ বিক্রি করলে চীনা ক্রেতারা NVIDIA-র প্ল্যাটফর্মেই থাকবে, Huawei-র দিকে যাবে না। দুই যুক্তিরই বাস্তব ভিত্তি আছে। তবে পরের অংশে দেখা যাবে, চীন নিজেই এই দরজা বন্ধ করে দিয়েছে। এবং সেটা আমরা আপনাকে দেখাব।
চীনের পাল্টা জবাব: স্বনির্ভরতার দৌড়
শুরুর দিকে চীন শুধু নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করত। ২০২৫ সাল থেকে চীন নিজেই আমেরিকান চিপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে:
| সময় | চীনের পদক্ষেপ |
| আগস্ট ২০২৫ | ডেটা সেন্টারগুলোকে অন্তত ৫০% দেশি চিপ ব্যবহারের নির্দেশনা |
| সেপ্টে ২০২৫ | সাইবারস্পেস প্রশাসন (CAC) ByteDance, Alibaba, Tencent-কে NVIDIA-র H20 ও RTX Pro 6000D কেনা ও পরীক্ষা বন্ধ করতে বলে |
| অক্টো ২০২৫ | বন্দরে NVIDIA চিপের চালান আটকাতে কাস্টমসের বিশেষ অভিযান |
| নভে ২০২৫ | সরকারি অর্থে চলা নতুন ডেটা সেন্টারে শুধু দেশি চিপ। যেসব প্রকল্পের কাজ ৩০%-এর কম হয়েছে, সেখানে বিদেশি চিপ সরাতে হবে |
এর গুরুত্ব বোঝা যায় টাকার অঙ্কে। Reuters-এর হিসাবে ২০২১ সাল থেকে চীনের AI ডেটা সেন্টার প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি রাষ্ট্রীয় অর্থ গেছে । এই বিশাল বাজার এখন কার্যত দেশি কোম্পানিগুলোর জন্য সংরক্ষিত।
উৎপাদনে অগ্রগতি: SMIC-এর N+3
চীনের প্রধান চিপ কারখানা SMIC-এর নতুন N+3 প্রসেসে Huawei-র Kirin 9030 চিপ তৈরি হয়েছে। স্বাধীন বিশ্লেষক প্রতিষ্ঠান TechInsights চিপটি খুলে পরীক্ষা করে এটা নিশ্চিত করেছে। EUV মেশিন ছাড়া পুরনো DUV প্রযুক্তি দিয়েই এটা সম্ভব হয়েছে । তবে TechInsights এটাও বলেছে, N+3 এখনো TSMC বা Samsung-এর আসল 5nm প্রসেসের চেয়ে বেশ পিছিয়ে]। আর ডেটা সেন্টারের বড় AI চিপ বানানোর জন্য এই প্রসেস উপযুক্ত না বলেও প্রতিষ্ঠানটি মনে করে ।
যে জিনিষটা এখানে মনে রাখা প্রয়োজন তা হল চীন নিজে থেকে চেষ্টা করছে উন্নত করার তাদের চিপ গুলো । আর তার জন্য তাদের আর সময় লাগবে।
চীনের কোন কোম্পানি এগিয়ে? Huawei, নাকি অন্য কেউ?
সংক্ষিপ্ত উত্তর: হ্যাঁ, Huawei, এবং বেশ বড় ব্যবধানে। তবে Huawei একা না। Alibaba, Baidu, Cambricon-এর মতো কোম্পানিও দ্রুত এগোচ্ছে। IDC-র তথ্য অনুযায়ী ২০২৫ সালে চীনে প্রায় ৪০ লাখ AI অ্যাক্সিলারেটর কার্ড বিক্রি হয়েছে। এর মধ্যে চীনা কোম্পানিগুলোর ছিল প্রায় ১৬.৫ লাখ, অর্থাৎ ৪১% । কিভাবে Huawei এগিয়ে? কারন Huawei তার কিছু নিজস্ব প্রযুক্তি বাভহার করছে,

২০২৬ সালের প্রথম ছয় মাসে পরিস্থিতি আরও বদলেছে। NVIDIA-র বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪% কমে দাঁড়িয়েছে ৬,৭৮,০০০ ইউনিটে। Huawei বিক্রি করেছে ৫,৭২,০০০ ইউনিট, যা আগের বছর ছিল ৩ লাখের কিছু বেশি । এটাই আমাদের কে পার্থক্য বলে দেয়।
চীনাতে NVIDIA মার্কেট কীরকম?
চীনা বাজারে NVIDIA চিপ চলে না, এতা বলাটা হল একটা মিথ্যা কথা বলা। সুত্রমতে চায়নার বাজারে FY2026 এ NVIDIA তার ৩৪% মার্কেট ধরে রেখেছিল। দ্বিতীয় অবস্থানে ছিল হুয়াওেই, এবং বাকি মার্কেট ধরে রেখেছিল চায়নার লোকাল AI Models.

চায়নার মার্কেটে NVIDIA গুরুত্ব আছে। কিন্ত সে সাথে সমান ভাবে HUAWEI এর গুরুত্ব আছে। চীন যে কাজটা করতে চাচ্ছে তা হল নিজেদের চিপ শিল্পকে উন্নতির পথে নিয়ে যাবে। তার জন্য চায়নার সরকার তাদের দেশীয় AI Lab কে নির্দেশনা দিয়েছে, দেশীয় চিপ ব্যবহার করতে। সাম্প্রতিক সময়ে, চায়নার সর্ববৃহৎ AI Lab Deepseek AI তাদের মডেলের জন্য Huawei chip ব্যবহার করছে।
চিপ যুদ্ধ: শেষ পর্যন্ত জিতছে কে? আর বাংলাদেশের ভবিষ্যৎ কি?
আপনি যদি উপর থেকে দেখেন তাহলে মনে হবে আমেরিকা এ যুদ্ধে এগিয়ে আছে। আবার যদি চায়নার দিকে তাকান, তাহলে মনে হবে তারাও এগিয়ে আছে। কিন্ত এ যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি?
লাদেশের সেমিকন্ডাক্টর খাত মূলত চিপ ডিজাইন (IC/VLSI ডিজাইন) এবং ভবিষ্যতে অ্যাসেম্বলি ও টেস্টিং (OSAT)-এর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ চেইনে যুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এই খাতের বার্ষিক রপ্তানি প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। এখন বাংলাদেশ যদি নিরপক্ষ থাকতে চায়, তাহলে তাদেরকে সামনে বড় বিপদে পরতে হবে। আবার যদি কোন একজনকে বাছাই করতে হয়, তাহলে কাকে করবে?

এখানে ছলে আসে বাংলাদেশের অর্থনীতি আর ২ দেশের মধ্যে বাংলাদেশের সম্পর্ক। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
- বিশ্ব যদি ‘CUDA জগৎ’ আর ‘Huawei জগৎ’-এ ভাগ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মতো দেশকে AI অবকাঠামো, ডেটা সেন্টার আর ক্লাউড বেছে নেওয়ার সময় ভূরাজনৈতিক ঝুঁকিও হিসাব করতে হবে।
- আমেরিকা ঘোষণা করেছে বিশ্বের যেকোনো জায়গায় Huawei Ascend চিপ ব্যবহার করলে মার্কিন নিয়ম লঙ্ঘন হবে। ফলে আমেরিকান বাজারের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশি কোম্পানিগুলোকে যন্ত্রপাতি কেনার সময় সাবধান থাকতে হবে।
- কোম্পানিগুলো চীনের বাইরে উৎপাদন সরাতে চাইলে চিপ প্যাকেজিং, টেস্টিং আর ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিতে দক্ষিণ এশিয়ার জন্য সুযোগ তৈরি হতে পারে।
- চীনা চিপে চলা সস্তা ওপেন-সোর্স মডেল (যেমন DeepSeek) আমাদের মতো দেশের ছোট ব্যবসার জন্য AI ব্যবহারের খরচ কমাতে পারে।
উপসংহার
Jensen Huang-এর পদত্যাগ চিপ যুদ্ধের কারণ না, তবে এর সবচেয়ে নাটকীয় প্রতীক। এটা দেখিয়ে দিয়েছে যে AI চিপ এখন শুধু ব্যবসার পণ্য না, জাতীয় নিরাপত্তার বিষয়। যাচাই করা তথ্য বলছে, আমেরিকা প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু নীতিতে দোদুল্যমান। চীন প্রযুক্তিতে পিছিয়ে, কিন্তু লক্ষ্যে অবিচল। চীনের ভেতরে Huawei স্পষ্টভাবে নেতৃত্বে, আর Cambricon, Alibaba ও Baidu তার পেছনে দ্রুত এগোচ্ছে। আগামী কয়েক বছরের বড় প্রশ্ন একটাই: চীন কি চিপ তৈরির যন্ত্র আর সফটওয়্যারের ঘাটতি পূরণ করতে পারবে, নাকি আমেরিকা নিজের নীতির দ্বন্দ্ব মেটাতে পারবে? যে আগে পারবে, AI যুগের নেতৃত্ব সম্ভবত তার হাতেই যাবে।
তথ্যসূত্র
[1] NVIDIA Corp. Form 8-K: “NVIDIA Announces CEO Transition”, 12 Nov 2026. https://www.sec.gov/Archives/edgar/data/0001045810/000104581026000082/nvidiaannouncesceotransiti.htm
[2] NBC News: “Nvidia CEO Jensen Huang resigns after reports of affair and extramarital relationships”. https://www.nbcnews.com/tech/tech-news/nvidia-ceo-jensen-huang-resigns-reports-extramarital-relationships-rcna608402
[3] Al Jazeera: “Why did Nvidia CEO Jensen Huang resign, and who is Colette Kress?”, 12 Nov 2026. https://www.aljazeera.com/news/2026/11/12/why-did-nvidia-ceo-jensen-huang-resign-and-who-is-colette-kress
[4] TweakTown: “NVIDIA pushes back against report linking CEO Jensen Huang to suspected Chinese intelligence asset”. https://www.tweaktown.com/news/114387/nvidia-pushes-back-against-report-linking-ceo-jensen-huang-to-suspected-chinese-intelligence-asset/index.html
[5] Dallas Morning News: “Why did Jensen Huang resign? What to know about the Nvidia scandal”. https://www.dallasnews.com/news/national/article/jensen-huang-nvidia-what-to-know-22527642.php
[6] Reuters/IDC: “Chinese chipmakers claim nearly half of local market as Nvidia’s lead shrinks”, 1 Apr 2026. https://www.khaleejtimes.com/business/tech/chinese-chipmakers-claim-nearly-half-of-of-local-market-as-nvidias-lead-shrinks-idc-says
[7] Reuters/IDC: “Nvidia’s China AI chip share falls as Huawei closes gap”, Oct 2026. https://www.thestandard.com.hk/innovation/article/345296/Nvidias-China-AI-chip-share-falls-as-Huawei-closes-gap-report-finds
[8] FourWeekMBA: “How Much of Nvidia’s Revenue Really Comes From China” and “Nvidia-China timeline”. https://fourweekmba.com/ai-how-much-of-nvidias-revenue-really-comes-from-china/ ; https://fourweekmba.com/nvidia-china-timeline/ ; NVIDIA segment data: https://app.edgar.tools/companies/NVDA/disclosures/segments
[9] Introl: “Trump Lets Nvidia Sell H200 Chips to China for 25% Revenue Cut”. https://introl.com/blog/trump-nvidia-china-export-control-reversal-december-2025 ; The Register: https://www.theregister.com/2025/12/09/trump_gpu_export_ban_reversal
[10] Trivium China, 9 Dec 2025 (H20 15% background). https://triviumchina.com/?p=192450
[11] South China Morning Post: “Tech war: Trump’s new chip policy puts spotlight on Huawei’s secretive Ascend AI chips”. https://www.scmp.com/tech/big-tech/article/3310347/tech-war-trumps-new-chip-policy-puts-spotlight-huaweis-secretive-ascend-ai-chips
[12] Reuters via The Jakarta Post: “China bans foreign AI chips from state-funded data centers, sources say”, 5 Nov 2025. https://www.thejakartapost.com/business/2025/11/05/china-bans-foreign-ai-chips-from-state-funded-data-centers-sources-say
[13] PC Gamer: “China reportedly set to ban foreign-made AI chips from state-funded data centers”. https://www.pcgamer.com/hardware/foreign-made-ai-chips-banned-from-state-funded-data-center-projects-in-china
[14] Tom’s Hardware: “China issues port crackdown on all Nvidia AI chip imports”. https://www.tomshardware.com/pc-components/gpus/china-launches-port-crackdown-on-nvidia-chips ; ROIC: https://www.roic.ai/news/chinese-regulators-block-bytedance-from-using-nvidia-chips-in-new-data-centers-11-26-2025
[15] TechInsights: “SMIC N+3 Confirmed: Kirin 9030 Analysis” (Dec 2025) and “Can China even build data center AI chips?” (Mar 2026). https://www.techinsights.com/blog/smic-n3-confirmed-kirin-9030-analysis-reveals-how-close-smic-5nm
[16] South China Morning Post: “Huawei’s Kirin 9030 processor shows China’s chip progress despite US export curbs”. https://www.scmp.com/tech/tech-war/article/3336501/huaweis-kirin-9030-processor-shows-chinas-chip-progress-despite-us-export-curbs-report
[17] Epoch AI: “Huawei’s roadmap to 2031”. https://epoch.ai/publications/huaweis-roadmap-to-2031
[18] Tom’s Hardware (citing Financial Times): “Huawei expects $12 billion in AI chip revenue this year”. https://www.tomshardware.com/tech-industry/huawei-expects-12-billion-in-ai-chip-revenue-this-year-as-nvidias-china-market-share-hits-zero
[19] TrendForce: Cambricon 2025 results (9 Mar 2026); DeepSeek V4 Day-0 adaptation (29 Apr 2026); Ascend 950PR & production (7 Apr 2026). https://www.trendforce.com/news/2026/03/09/news-china-gpu-race-intensifies-cambricon-turns-profitable-in-2025-moore-threads-metax-narrow-losses/ ; https://www.trendforce.com/news/2026/04/29/news-huawei-ascend-cambricon-and-hygon-completed-day-0-adaptation-to-deepseek-v4/ ; https://www.trendforce.com/news/2026/04/07/news-decoding-deepseek-v4-how-huaweis-ascend-950-pr-is-powering-chinas-push-to-break-cuda-dependence/
[20] South China Morning Post: “Chinese chip firms Cambricon, Moore Threads post sales jump”. https://www.scmp.com/tech/article/3344927/chinese-chip-firms-cambricon-moore-threads-post-sales-jump-surging-domestic-demand
[21] Asia Financial: “China’s DeepSeek Says New V4 AI Model Can Run on Huawei Chips”. https://www.asiafinancial.com/?p=110974
[22] InnovationAus: “Huawei hypes long-range chip plans in challenge to Nvidia”. https://www.innovationaus.com/?p=68682
[23] Reuters via The Jakarta Post: “DeepSeek unveils new AI model tailored for Huawei chips”, 26 Apr 2026. https://www.thejakartapost.com/business/2026/04/26/deepseek-unveils-new-ai-model-tailored-for-huawei-chips.html
[24] Global Market Insights: AI Accelerator Chips Market report (Sep 2026). https://www.gminsights.com/industry-analysis/ai-accelerator-chips-market
[25] Oplexa: “US-China Chip War 2026”. https://oplexa.com/blogs/us-china-chip-war-2026-semiconductor/
[26] Caixin Global: “U.S. to Allow Nvidia H200 Chip Exports to China With 25% Cut”, 9 Dec 2025. https://www.caixinglobal.com/2025-12-09/us-to-allow-nvidia-h200-chip-exports-to-china-with-25-cut-102391449.html
[27] Open Magazine: “What Is Megaspeed? Seven Things to Know”. https://openthemagazine.com/business/quick-take-what-is-megaspeed-seven-things-to-know-about-the-nvidia-chip-buyer-in-a-48-billion-ai-hardware-trail
[28] Yahoo Finance: “The market Nvidia once owned is slipping” (Bernstein estimates). https://finance.yahoo.com/markets/stocks/articles/market-nvidia-once-owned-slipping-211700421.html



