বাংলাদেশ কি সত্যিই Semiconductor-এ বড় হতে পারবে? Can Bangladesh Actually Achieve Its Semiconductor Ambition

২৫ জুলাই ২০২৬। ঢাকার নভো থিয়েটার।

প্রধানমন্ত্রী তারিক রহমান মঞ্চে দাঁড়িয়ে বললেন, semiconductor শিল্পই হবে RMG-এর পর বাংলাদেশের পরবর্তী বড় অর্থনৈতিক চালিকাশক্তি। National Semiconductor Symposium ও BEAR Summit-2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। হলভর্তি প্রকৌশলী, গবেষক, প্রবাসী বাংলাদেশি tech professional।

ঘোষণার পাশাপাশি কিছু কংক্রিট পদক্ষেপও এলো। চলতি বাজেটে semiconductor raw materials-এ সব শুল্ক প্রত্যাহার। Electronic Design Automation (EDA) tools ও testing equipment-এ duty concession ২০৩১ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন startups-এর জন্য বার্ষিক ৫ কোটি টাকার grant বরাদ্দ।

সভাঘরে উৎসাহ ছিল। বাইরে সংবাদ ছড়িয়ে পড়ল দ্রুত।

কিন্তু উৎসাহের ঢেউ একটু স্থির হলে যে প্রশ্নটা মাথায় আসে — এটা কি বাস্তবে হবে? $৮ মিলিয়নের রপ্তানি কি সত্যিই ২০৩০-এর মধ্যে $১ বিলিয়নে যাবে? ১২৫ গুণ বৃদ্ধি, চার বছরে। কতটুকু সম্বভ? বা কিভাবে?  এই প্রশ্নগুলোএই লেখার কেন্দ্রে।

বাজারটা কতটা বড় — এবং বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে?

Semiconductor বা chip — স্মার্টফোন থেকে AI server, গাড়ি থেকে হার্ট মনিটর, সবকিছুর ভেতরে এই ছোট্ট ডিভাইসটা। বাজারটা ঠিক কতটা বড়, সেটা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে ভিন্নতা আছে। Gartner বলছে ২০২৬ সালে এ শিল্প $১.৩ ট্রিলিয়ন ছাড়াবে। WSTS-এর Spring 2026 forecast আরও বেশি — $১.৫১ ট্রিলিয়ন। IDC-র হিসাবে $১.২৯ ট্রিলিয়ন।

সংখ্যার তারতম্য নিয়ে তর্ক করা যায়। কিন্তু সবাই একমত যে এটা ট্রিলিয়ন ডলারের শিল্প, এবং AI infrastructure-এর চাহিদায় দ্রুত বাড়ছে।

(Source: Gartner, April 2026 — gartner.com/en/newsroom/press-releases/2026-04-08-gartner-forecasts-worldwide-semiconductor-revenue | WSTS — wsts.org/76/103/Global-Semiconductor-Market-Surges-Beyond-15T-2026)

এই বিশাল বাজারে বাংলাদেশ কোথায়? বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান — Ulkasemi, Neural Semiconductor, Prime Silicon — মিলিয়ে ২০২২ সালে $৬ মিলিয়ন রপ্তানি করেছিল। ২০২৪ সালে সেটা $৮ মিলিয়নে দাঁড়িয়েছে, কাজ করছেন প্রায় ৭০০ জন chip designer।

$৮ মিলিয়ন মানে বৈশ্বিক বাজারের ০.০০০০০৬ শতাংশেরও কম। এটা লুকিয়ে রাখার কিছু নেই — এটাই বাস্তবতা।

(Source: TBS, November 2024

বাংলাদেশের বাজি: Design-First কৌশল

বাংলাদেশ একটি চালাক সিদ্ধান্ত নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের সবচেয়ে ব্যয়বহুল অংশ হলো wafer fabrication — যেখানে TSMC বা Samsung-এর মতো কারখানা বানাতে $১০ থেকে $২০ বিলিয়ন লাগে। সেই দিকে বাংলাদেশ যাচ্ছে না।

পরিবর্তে লক্ষ্য হলো IC design, design verification, semiconductor testing, packaging, এবং engineering services। এটাকে বলে ‘design-first’ বা ‘fabless’ কৌশল। BSIA সভাপতি MA Jabbar সরাসরি বলেছেন — wafer fabrication ‘requires massive capital investment and decades of technological expertise।’ বাংলাদেশের জন্য সেটা আপাতত বাস্তবসম্মত নয়।

(Source: TBS — ‘Why Bangladesh Charts a Design-First Path,’ June 25, 2026 )

এই কৌশলটা কিন্তু নতুন নয়। ভিয়েতনামও এভাবেই শুরু করেছে। Taiwan-ও এই পথে হেঁটেছে দশকের পর দশক। বাংলাদেশের জন্য পার্থক্য হলো — ভিয়েতনাম বা Taiwan যখন শুরু করেছিল তখন প্রতিযোগিতা এতটা তীব্র ছিল না। এখন ভারত $১০–১৩ বিলিয়ন ঢালছে, ভিয়েতনাম ২০৩০-এর মধ্যে ৫০,০০০ chip engineer তৈরির লক্ষ্য নিয়েছে।

তাতে কি বাংলাদেশের সুযোগ নেই? আছে। কিন্তু সময় কম। ঝুঁকি বেশি।

সুযোগগুলো কোথায় — সৎভাবে বললে

ঢাকায় operating খরচ Bangalore-এর তুলনায় ১৬–২০% কম। Cebu (Philippines)-এর চেয়ে ৩০% কম। BIDA-র তথ্য অনুযায়ী বাংলাদেশে average monthly labor cost মাত্র $১০১, যেখানে প্রতিযোগী দেশে $১৩৫ থেকে $৫১৮।

এটা একটা সুবিধা। কিন্তু chip industry-তে শুধু cost দিয়ে কাজ হয় না। Inspira Advisory-র একটি বিশ্লেষণ সরাসরি বলেছে — ‘cost alone does not win contracts in semiconductors। What wins contracts is demonstrated execution quality।’ মানে কাজ করার প্রমাণ থাকতে হবে, শুধু সস্তা হলে হবে না।

(Source: TBS — ‘Can Bangladesh Convert the Global Silicon Rush?,’ May 14, 2026 )

আরেকটা সুযোগ আছে যেটা সবসময় আলোচনা হয় না। US-China chip war-এর কারণে বহুজাতিক কোম্পানিগুলো supply chain থেকে China সরিয়ে ‘China plus one’ কৌশল নিচ্ছে। এই diversification-এ বাংলাদেশ জায়গা পেতে পারে। আর semiconductor design services-এ LDC preferential trade access-এর দরকারই নেই — তাই LDC graduation-এর পরেও এই খাত নিরাপদ থাকবে।

Silicon Valley, Singapore, Taipei-এ কর্মরত হাজার হাজার Bangladeshi semiconductor engineer — এই diaspora network-ও একটি সম্পদ। Ulkasemi-এর প্রতিষ্ঠাতা Mohammed Enayetur Rahman AMD-তে কাজ করার পর দেশে ফিরে ২০০৭ সালে মাত্র চারজন নিয়ে শুরু করেছিলেন। সেই মডেল কাজ করেছে।

(Source: The Daily Star — ‘Bangladesh Steps Up in Global Chip Race,’ July 24, 2026 )

যে বাধাগুলো কেউ সহজে বলতে চায় না

প্রধানমন্ত্রী নিজেই স্বীকার  করেছেন, আমাদের দক্ষতার অভাব, limited laboratory facilities, ইনভেস্টমেন্ট না আসা , এবং অত্যন্ত রকমের প্রতিযোগিতার মোকাবেলা করতে হবে। । এগুলো বলার সাহস আছে। কিন্তু বক্তৃতায় এই চ্যালেঞ্জগুলো উল্লেখ করা আর সেগুলো মোকাবেলা করা এক জিনিস নয়।

দক্ষ মানুষের সংকট — সবচেয়ে বড় সমস্যা

বর্তমানে বাংলাদেশে প্রায় ৭০০ জন chip designer। ২০৩০-এর মধ্যে লক্ষ্য ১০,০০০। মানে চার বছরে ১৩ গুণেরও বেশি বৃদ্ধি দরকার।

শুনতে সম্ভব মনে হয়। কিন্তু একজন ভালো chip designer তৈরি হতে কমপক্ষে ৪ থেকে ৬ বছর লাগে — graduate degree, specialization, এবং hands-on experience মিলিয়ে। যে students এখন VLSI course শুরু করছেন, তারা ২০২৮ বা ২০২৯-এর আগে industry-ready হবেন না। ২০৩০-এর ডেডলাইন ধরলে সময়টা অত্যন্ত কম।

The Daily Star-এর একটি রিপোর্ট (জুলাই ২০২৪) জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ৬৭,০০০ semiconductor engineer-এর ঘাটতি হবে। এটা বাংলাদেশের জন্য সুযোগ, ঠিকই। কিন্তু সুযোগ পূরণ করতে পারে শুধু সেই দেশ যার engineers তৈরি আছে।

অবকাঠামো: বিনিয়োগের আগে যা দরকার

Semiconductor testing ও packaging-এর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ, আন্তর্জাতিকমানের testing lab, এবং efficient customs দরকার। বাংলাদেশে এখনও এই মানের অবকাঠামো তৈরি হয়নি। TBS জানাচ্ছে, বিনিয়োগকারীরা Bangladesh-কে বিচার করবেন ‘internationally certified testing and packaging facilities, research capability এবং efficient regulatory environment’-এর ভিত্তিতে।

এর অনেকটাই এখনও কাগজে।

(Source: TBS — ‘$1B Semiconductor Ambition Faces Critical Execution Phase,’ July 25, 2026)

অর্থনৈতিক বাস্তবতা: টাকা কোথায়?

Startup grant বাবদ বার্ষিক ৫ কোটি টাকা বরাদ্দ। প্রতীকী। Semiconductor ecosystem building-এ ভারত $১০–১৩ বিলিয়ন ঢালছে, বাংলাদেশ ৫ কোটি টাকা দিচ্ছে। এই দুটো সংখ্যার মাঝের পার্থক্যটা বোঝা দরকার।

একই সময়ে দেশের সামগ্রিক অর্থনীতি চাপে। সরকারি রাজস্ব GDP-র মাত্র ৬.৮ শতাংশ। ঋণ পরিশোধে চলে যাচ্ছে আয়ের ৩১ শতাংশ। IMF ‘মধ্যম ঋণ ঝুঁকি’-তে রেখেছে। এই প্রেক্ষাপটে নতুন শিল্পে বড় সরকারি বিনিয়োগ কতটা সম্ভব — সেটা একটা সৎ প্রশ্ন।

তার মানে এই নয় যে semiconductor বাদ দিতে হবে। মানে হলো, private investment এবং diaspora investment আকর্ষণ করাটা এই মুহূর্তে সরকারি বরাদ্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অন্যরা কীভাবে করেছে — বাংলাদেশ কী শিখতে পারে?

চীন: অর্থ, সময়, এবং ধৈর্য

China শুরু করেছিল ১৯৯০-এর দশকে। SMIC প্রতিষ্ঠা পেয়েছিল ২০০০ সালে, একজন Texas Instruments-এর veteran Richard Chang-এর হাত ধরে। প্রথম দশ বছর তেমন progress ছিল না।

বড় বাজি এলো ২০১৪ সালে — $২১ বিলিয়নের National Integrated Circuit Industry Investment Fund বা ‘Big Fund।’ ২০১৫-তে ‘Made in China 2025’ initiative — ২০২৫-এর মধ্যে ৭০% semiconductor self-sufficiency-র লক্ষ্য। সেই লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি। কিন্তু SMIC এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম foundry।

২০২৪ সালে China তৃতীয় ‘Big Fund’ চালু করেছে — আরও $৪৮ বিলিয়ন। MERICS-এর হিসাবে ২০১৪ থেকে এখন পর্যন্ত শুধু Big Fund থেকেই CNY ৬৮৬ বিলিয়ন (EUR ৮৭.৫ বিলিয়ন) বিনিয়োগ হয়েছে।

(Source: MERICS | Economics Observatory )

China-র কাছ থেকে বাংলাদেশের সবক: এটা দশকের project। China তিন দশক ধরে বিনিয়োগ করছে, তবুও TSMC-এর সাথে প্রযুক্তিগত পার্থক্য আছে। বাংলাদেশ ২০৩০-এর মধ্যে $১ বিলিয়নের স্বপ্ন দেখছে — সেটা China-র তুলনায় ক্ষুদ্র কিন্তু ambitious।

ভিয়েতনাম: বাংলাদেশের আসল মডেল

China নয়, ভিয়েতনামের গল্পটা বাংলাদেশের জন্য বেশি প্রাসঙ্গিক। তারা wafer fabrication-এ যায়নি। গেছে testing, packaging, এবং assembly-তে — ঠিক যেখানে বাংলাদেশ যেতে চাইছে।

ভিয়েতনামের strategy ছিল সহজ: নিজেদের ‘secure, reliable destination’ হিসেবে তুলে ধরো। Intel, Samsung, Amkor সবাই ভিয়েতনামে এসেছে। Samsung একা $২.৬ বিলিয়ন বিনিয়োগ করেছে electronics assembly-তে। ২০৩০-এর মধ্যে ৫০,০০০ semiconductor engineer তৈরির সরকারি লক্ষ্য আছে।

(Source: Vietnam Briefing — | US Trade

কিন্তু ভিয়েতনামের সাথে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। Vietnam-US Comprehensive Strategic Partnership (২০২৩) ঘোষণার পর US থেকে সরাসরি investment এবং technology transfer এসেছে। বাংলাদেশের সেরকম একটা geopolitical alignment নেই — US-China দুই শক্তির মাঝে থাকাটা সুযোগ ও ঝুঁকি দুটোই।

আসল প্রশ্ন: $১ বিলিয়ন কি সত্যিই সম্ভব?

এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন। কারণ উত্তরটা একটাই নয়।

Design-only path-এ $১ বিলিয়ন — এটা সম্ভব বলে মনে হয়, যদি ২০৩০-এর আগেই ৫,০০০ থেকে ৮,০০০ দক্ষ chip designer তৈরি হয় এবং দুটো-তিনটে বড় international partnership আসে। TBS-এ Almas Kabir বলেছেন, ‘at least two foreign investment partnerships with global semiconductor companies’ দরকার।

OSAT (Outsourced Semiconductor Assembly and Testing) যোগ করলে সংখ্যাটা আরও বড় হতে পারে। এটা design-এর চেয়ে বেশি labor-intensive — মানে বেশি কর্মসংস্থান, এবং বেশি revenue।

কিন্তু এটাও বলতে হবে — এই লক্ষ্য পূরণ হবে কিনা সেটা নির্ভর করছে যা এখনও হয়নি তার উপর। National Semiconductor R&D Fund এখনও নেই। Internationally certified ATMP facility নেই। Single-window regulatory system নেই। University-industry collaboration এখনও যথেষ্ট শক্তিশালী নয়।

এই গ্যাপগুলো পূরণ হলে $১ বিলিয়ন অসম্ভব নয়। না হলে ২০৩০-এ হয়তো $১০০–২০০ মিলিয়নে পৌঁছাবে — যেটা এখনও একটা বড় সাফল্য হবে, কিন্তু ঘোষণার সাথে মেলানো যাবে না।

কর্মসংস্থান: এটা RMG হবে না — এটা কি ভিন্ন কিছু হতে যাচ্ছে?

একটা কথা পরিষ্কার করা দরকার। Semiconductor শিল্প RMG-এর মতো mass employment দেবে না। RMG-এ ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে ১০,০০০ semiconductor engineer — এটা সংখ্যায় অনেক কম।

কিন্তু তুলনাটা ভুল framework-এ করা হচ্ছে।

একজন semiconductor engineer-এর বার্ষিক income একজন garment worker-এর তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি হতে পারে। ১০,০০০ engineer থেকে যে economic value তৈরি হবে, সেটা ১,০০,০০০ entry-level white-collar worker-এর সমান হতে পারে।

OSAT সুবিধা এলে indirect employment আসবে — testing lab technician, packaging worker, logistics, support services। এই chain টা শুরু হলে সংখ্যাটা বাড়বে।

Graduate unemployment নিয়ে আমাদের আগের বিশ্লেষণে (theinsightmirror.com/ai-jobs-bangladesh-graduates) বলা হয়েছিল — STEM graduates-দের জন্য quality job-এর সংকট আছে। Semiconductor design সেই সংকটের একটা partial উত্তর হতে পারে। সব graduate-এর জন্য নয়, কিন্তু engineering background-এর যারা আছেন তাদের জন্য একটা real career pathway।

আর LDC graduation-এর পর (যে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ আছে theinsightmirror.com/bangladesh-ldc-graduation-opportunity-or-trap-এ) semiconductor design খাত একটা বাড়তি সুবিধা — এখানে preferential trade access ছাড়াই রপ্তানি হয়।

তাহলে সিদ্ধান্তটা কী?

Semiconductor শিল্পে বাংলাদেশের প্রবেশের সিদ্ধান্ত সঠিক। Design-first কৌশল বাস্তবসম্মত। Tax holiday, duty exemption, EDA tool subsidy — এই incentive package-গুলো ইতিবাচক। BEAR Summit-এর মতো platform international visibility বাড়াচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘোষণাটা দরকার ছিল। Signal দেওয়া দরকার ছিল।

কিন্তু ঘোষণা আর delivery এক জিনিস নয়। China ৩০ বছর ধরে চেষ্টা করছে এবং এখনও TSMC-এর সমকক্ষ হতে পারেনি। ভিয়েতনাম ১৫–২০ বছরের ধৈর্যে আজকের অবস্থানে এসেছে।

বাংলাদেশ চার বছরে $৮ মিলিয়ন থেকে $১ বিলিয়নে যেতে চাইছে। এই লক্ষ্য অর্জনের জন্য যা দরকার — National R&D Fund, certified testing facilities, 10,000 trained engineers, international partnerships — এগুলো আজ থেকেই শুরু না হলে ২০৩০-এ হবে না।

TBS-এর headline-টাই সবচেয়ে সৎভাবে পরিস্থিতি বর্ণনা করেছে: “Bangladesh’s $1b semiconductor ambition now faces a critical execution phase।”

Execution phase। এখানেই পার্থক্য হবে।

স্বপ্ন দেখার সাহস বাংলাদেশের সবসময় ছিল। RMG-এ তা প্রমাণিত। Semiconductor-এ সেই প্রমাণ এখনও বাকি। এবং বাকিটা নির্ভর করছে আগামী ৩৬ মাসের কাজের উপর — বক্তৃতার উপর নয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *